ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার: ভালো উত্তর দিলে মন্ত্রীও জান্নাতে যেতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশ্যে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

বুধবার সংসদে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ সংখ্যালঘু। তিনি উল্লেখ করেন, তাদের এলাকায় একটি কথিত বিশ্বাস রয়েছে যে, তাদের আসনটি জান্নাতের পাদদেশে অবস্থিত।

শামীম কায়সার লিংকন আরো বলেন, ‘গোবিন্দগঞ্জের ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য বিপিজিসি-র কোনো সাবস্টেশন নেই। এর ফলে কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি বিদ্যুৎ মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আমাদের এই অবহেলিত গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন করা হবে কিনা?’

স্পিকারের এ মন্তব্যের প্রেক্ষিতে জ্বালানিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানাশ্বশুর বাড়ি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্পিকার: ভালো উত্তর দিলে মন্ত্রীও জান্নাতে যেতে পারবেন

আপলোড সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬