ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার খালে মৃত কুকুরের বস্তা দেখে আতঙ্কের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় একটি খালে পড়ে থাকা বস্তাকে কেন্দ্র করে লাশের গুজব ছড়িয়ে পড়ে। রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে মৃত কুকুর উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বস্তাটি দেখে কিছু লোক সন্দেহ করে যে এর ভেতরে মানুষের মরদেহ থাকতে পারে। এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

বরুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে দেখে। বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু জানান, বস্তার ভেতরে একটি মৃত কুকুর রয়েছে এবং মানুষের মরদেহ থাকার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।

ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, তবে কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করে। পুলিশ স্থানীয়দের কাছে গুজবে কান না দিয়ে সন্দেহজনক বিষয় যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার খালে মৃত কুকুরের বস্তা দেখে আতঙ্কের সৃষ্টি

আপলোড সময় : ০১:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬