ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই পদযাত্রার উদ্বোধন গাজীপুরে, নাহিদ ইসলামসহ নেতাদের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 'জুলাই পদযাত্রা' শুরু হচ্ছে ৬ জুলাই, সোমবার। এই পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের কর্মসূচিতে গাজীপুরের কালীগঞ্জে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

এদিন বিকাল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে 'জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ' অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান।

এছাড়া, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুও সমাবেশে অংশগ্রহণ করবেন। এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই পদযাত্রার উদ্বোধন গাজীপুরে, নাহিদ ইসলামসহ নেতাদের উপস্থিতি

আপলোড সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬