শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর
- আপলোড সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টানারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট (অংশগ্রহণ) না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।” তিনি শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
এছাড়াও, দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি।” অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























