শিরোনাম :
৮ম শ্রেণি-এসএসসি পাসে এসএসএফে চাকরির সুযোগ
- আপলোড সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নতুন চাকরির সুযোগ ঘোষণা করেছে। পৃথক ৭ পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ম শ্রেণি থেকে এসএসসি পাস প্রার্থীরাও এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৫ জুলাই ২০২৬।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স ১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪-৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনকারীরা এসএসএফের অফিসিয়াল ওয়েবসাইট http://ssf.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।















