ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ দিন নিখোঁজের পর রান্নাঘরে মিলল আওলাদ হেসেনের মরদেহ

  • আপলোড সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলা জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামের আত্মীয়ের বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— মানিক বেপারী (৪০), বিন আমিন (৩৬), রিপন (৩০) এবং সাইফুল ইসলাম (৩৮)। আওলাদ হোসেন গত ৯ মে নিখোঁজ হন এবং ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদীখান থানায় মামলা করেন।

পুলিশের তদন্তে জানা গেছে, আওলাদ হোসেনের নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে কোনো সন্ধান মেলেনি। পুলিশ অভিযানে গিয়ে মরদেহটি রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে উদ্ধার করে।

স্থানীয়দের মতে, আওলাদ হোসেনের ব্যক্তিগত জীবনে দুইটি বিয়ে হয়েছিল এবং সম্পত্তি নিয়ে কিছু বিরোধ চলছিল। সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এই ঘটনার পেছনে টাকা-পয়সা, স্বর্ণালংকার এবং সম্পত্তির বিরোধ থাকতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৫০ দিন নিখোঁজের পর রান্নাঘরে মিলল আওলাদ হেসেনের মরদেহ

আপলোড সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬