ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে চুরি

  • আপলোড সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি বর্তমানে জামালপুর আদালতে কর্মরত।

জানা গেছে, বিচারক দম্পতি মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত ৭ মাস ধরে ভাড়া থাকেন। মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর পর বাসা থেকে বের হন এবং রাত ৯টার দিকে ফিরে এসে দরজার তালা খোলার চেষ্টা করেন। কিন্তু তালা খুলতে না পেরে তিনি সন্দেহ করেন যে, ভেতর থেকে কেউ দরজা আটকে রেখেছে।

আহমাদুল কবির বলেন, তিনি দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখেন জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। দুর্বৃত্তরা হীরের আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকার মতো নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, এটি তার ভবনের প্রথম চুরি। যদিও বাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবে তা বর্তমানে কাজ করছে না। তিনি ধারণা করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ক্যামেরা বিকল করে চুরি করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুরে বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে চুরি

আপলোড সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬