শিরোনাম :
চাদঁপুরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীমের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২১৩ বার পড়া হয়েছে
হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজীর সুযোগ্য সন্তান ও ২নং উত্তর আলগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মধ্য কমলাপুর বায়তুল আমিন জামে মসজিদ ও উত্তর-পূর্ব কমলাপুর জামে মসজিদে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, ইমাম ও মুয়াজ্জিন, ব্যবসায়ী, শিল্পপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থাকার বিষয়ে তাঁর প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।













