ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতায় নৈতিকতা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা শুধুমাত্র নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেম থাকা অত্যন্ত জরুরি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিতব্য গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকতায় নৈতিকতা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরলেন জহির উদ্দিন স্বপন

আপলোড সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬