ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়নে তারেক রহমান ও শাহবাজ শরিফের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

শাহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। তিনি পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের উদ্যোগের প্রতি সমর্থন জানান।

বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়নে তারেক রহমান ও শাহবাজ শরিফের বৈঠক

আপলোড সময় : ১০:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬