ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

রাজধানীর রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আমলে নেবে না সরকার এবং চাঁদাবাজি, জমি দখল বা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সেন্টারটিতে প্রবেশ করে এবং দুই নৈশপ্রহরীকে মারধর করে আটকে রাখে।

হামলাকারীরা প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হামলার দুই দিন পর প্রশাসনিক কারণে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

আপলোড সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬