ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান ম্যাচের আগে আবেগে ভাসলেন ভিনিসিয়ুস জুনিয়র

  • আপলোড সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপান-ব্রাজিল ম্যাচের আগে ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন। টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে দাদি নিলজাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সাক্ষাৎকারে দাদির বার্তা দেখার পর ভিনিসিয়ুস বলেন, ‘আমার দাদি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সাথে আমি ১৬ বছর বয়স পর্যন্ত একসঙ্গে থেকেছি। আমি জানি, একদিন সবাইকে চলে যেতে হবে। আমি উনার এবং আমার পরিবারের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করি।’

জাপানের বিপক্ষে ম্যাচের আগে ভিনিসিয়ুস বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘ষষ্ঠ তারকাটি আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে।’

স্পেনের সংবাদমাধ্যম মার্কা ভিনিসিয়ুসের কান্নাকে ব্রাজিল দলের নকআউট পর্বের অন্যতম আবেগঘন ঘটনা হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে জানিয়েছে, দাদির ভিডিও বার্তা দেখেই ভিনিসিয়ুস আবেগাপ্লুত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাপান ম্যাচের আগে আবেগে ভাসলেন ভিনিসিয়ুস জুনিয়র

আপলোড সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬