ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

কাতারে মার্কিন টেকনিক্যাল টিমের সঙ্গে চলতি সপ্তাহে কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সোমবার (২৯ জুন) তিনি স্পষ্ট করেন, আপাতত তাদের এমন কোনো পরিকল্পনা নেই।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি বলেন, কাতারের সঙ্গে চলমান আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং সে প্রক্রিয়া এগোচ্ছে। তবে কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হলে এবং তারিখ-স্থান নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে, নির্ধারিত ওয়ার্কিং গ্রুপের কাঠামোয় কারিগরি আলোচনার প্রথম পর্ব শুরু হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চলছে।

এর আগে আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় মার্কিন-ইরান আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এখন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরাসরি বৈঠকের প্রস্তুতি নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬