ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় গ্রেফতার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ২২৬ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় গ্রেফতার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ১১.২ ইঞ্চি চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো-সজল (২২), আশরাফুল ওরফে মারুফ হোসেন (১৯), নাবিল হাসান সাজিদ (২০) ও তানজিম হাসান শান্ত (১৯)। তারা সকলেই ডেমরা থানাধীন বিভিন্ন এলাকার বহিরাগত বাসিন্দা। এ বিষয়ে মঙ্গলবার সকালে ভুক্তভোগী অটোরিকশা চালক মো. আমির হোসেন ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মিনি কক্সবাজার এলাকা থেকে ছিনতাই চক্রের সদস্যরা আমির হোসেনের অটোরিকশা ভাড়া করে মোস্তমাঝি আসার জন্য। এদিকে মোস্তমাঝি আসার পর সড়কে কোন যানবাহন না থাকায় তারা চালককে পাশেই দুর্গাপুর এলাকায় নিয়ে যেতে বলে। এ সময় দুর্গাপুর এলে তারা অটোরিকশার চাবি চেয়ে চালকে এলোপাথারী মারধর শুরু করে। এ ঘটনায় চালকের চিৎকারে টের পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় গ্রেফতার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য কারাগারে

আপলোড সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬