ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় অটোরিকশা ছিনতাইয়ে হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারীকে রোববার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত| শনিবার দিবাগত রাত ১০ টার দিকে বাঁশেরপুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় তাদের আটক করে টহলরত পুলিশ| গ্রেফতারকৃতরা হলো-যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার মৃত রুপ মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), একই এলাকার মো. কাশেমের ছেলে মুক্তার হোসেন (২২), মৃত আক্কাস আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. রজব আলীর ছেলে মো. সুমন (১৯)| এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে|

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে ১ অটোরিকশায় ওঠে চার ছিনতাইকারী| পরবর্তীতে তারা অটোরিকশা চালক সুজনকে (২৭) বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যেতে বলে| এদিকে রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে| এ সময় চালকের চিৎকারে পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ ছিনতাইকারীকে আটক করে|

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় অটোরিকশা ছিনতাইয়ে হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে

আপলোড সময় : ০৯:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬