ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

  • আপলোড সময় : ০৮:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা, এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আদালত সূত্রে জানা গেছে, জামিন চেয়ে করা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিল। রুলের চূড়ান্ত শুনানি শেষে তিন মামলাতেই জামিন মঞ্জুর করা হয়।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

আপলোড সময় : ০৮:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬