‘গ্রাম্য ফুড’ প্রতিষ্ঠা করে ১০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন হৃদয় হাসান
- আপলোড সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
৩১ বছর বয়সী হৃদয় হাসান আধুনিক স্প্রে ড্রাইং প্রযুক্তির মাধ্যমে বিটরুট পাউডার তৈরি করে ফুড বিজনেসে সফলতা অর্জন করেছেন। ভারত থেকে আমদানি করা এই পাউডার বিক্রি করে তিনি প্রায় শতাধিক কর্মীর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছান।
শেরপুরের ছেলে হৃদয় ২০২১ সালে তুলসীমালা চাল ব্যবসা শুরু করেন। ফেসবুকে পোস্ট করে অর্ডার সংগ্রহ করে ডেলিভারি দিতেন। পরে বিটরুট পাউডারের গুণাগুণ সম্পর্কে জানার পর তিনি এটি আমদানির সিদ্ধান্ত নেন। প্রথমে একজন ব্যবসায়ীর সহযোগিতায় ভারত থেকে বিটরুট পাউডার আমদানি করে ল্যাব টেস্ট ও বিএসটিআইয়ের অনুমোদন নেন।
বর্তমানে হৃদয় গাজীপুরে তার কর্পোরেট অফিস পরিচালনা করছেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন। মাত্র ৫ বছরের মধ্যে ‘গ্রাম্য ফুড’ নিরাপদ ও অর্গানিক ফুড ব্র্যান্ড হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। তিনি কৃষকদের থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে স্বাস্থ্যসম্মত উপায়ে ভোক্তাদের কাছে পৌঁছান।
হৃদয় হাসান বলেন, ‘বর্তমানে ব্যবসা করতে হলে স্কিল অর্জন করতে হবে আগে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানো যায়। সেলস শেখার পাশাপাশি কন্টেন্ট বানানো শেখা, ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।’























