ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারিভাবে কোনো পাটকল চালু নেই: বস্ত্র ও পাটমন্ত্রীর ঘোষণা

  • আপলোড সময় : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, সরকারিভাবে কোনো পাটকল চালু নেই এবং নতুন পাটক্রয় ও সংরক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেই।

মন্ত্রী জানান, বিজেএমসি’র ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ১৪টি মিল ইজারা দেওয়া হয়েছে এবং ৯টি চালু হয়েছে। বাকি ৬টি মিলের ইজারা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বস্ত্রশিল্প অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ৮শ’ কোটি মিটার বস্ত্রের চাহিদা রয়েছে, যার মধ্যে ৪ শ’ কোটি মিটার ওভেন কাপড় এবং ৪ শ’ কোটি মিটার নিট কাপড়।

মন্ত্রী আরও জানান, দেশের মিলগুলো নিট খাতে মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ এবং ওভেন খাতে প্রায় ৪০ শতাংশ সরবরাহ করছে। এছাড়া, হস্তচালিত তাঁতশিল্প থেকে বছরে ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার কাপড় উৎপাদিত হয়, যা দেশের মোট বস্ত্র চাহিদার প্রায় ২৮ শতাংশ পূরণ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারিভাবে কোনো পাটকল চালু নেই: বস্ত্র ও পাটমন্ত্রীর ঘোষণা

আপলোড সময় : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬