ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্যে তিনি জানান, এই ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটির মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম লক্ষ্য হলো, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য বিরোধীদলীয় নেতা সহায়তা করার কথা বলেছেন।’

প্রধানমন্ত্রী আরও জানান, ‘১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছে।’ তিনি বলেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনকানুনের মাধ্যমে যত দ্রুত সম্ভব পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬