ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার সন্দেহে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে নিহত জাহাঙ্গীর আলম জনির (৪১) মরদেহ উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম জনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার আব্দুস শাকুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন এবং তাদের সংসারে একটি সন্তান রয়েছে। মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন প্রায় পাঁচ বছর আগে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মুন্নি অভিযোগ করেছেন যে, জনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বারে চাকরি নেয়ার পর এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

ওসি মাহাবুব আলম বলেন, মুন্নি পরিকল্পনা করে জনিকে হত্যার জন্য খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেন। এরপর সোমবার সকালে চাপাতি দিয়ে তার গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয়। মুন্নির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরকীয়ার সন্দেহে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬