ডেমরায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত
- আপলোড সময় : ০১:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালি হয়েছে। আর এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউন এলাকায় বিশেষ দোয়া মাহফিল ও ৭ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধেয় শশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা। আর তার ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওই মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের আয়োজন করেন ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন রতনের (চেয়ারম্যান)। এ সময় মরহুম মাহবুব আলী খানের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশের উন্নয়নে ও নৌবাহিনীকে আধুনিকায়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়। আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তর ডেমরা থানার বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আতিক, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া,ডেমরা থানা শ্রমিক দলের সভাপতি আবদুল কুদ্দুসসহ , স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





















