ডেমরায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপলোড সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অব্যাহত অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি “সারাদেশে বৃক্ষ রোপণ” এর অংশ হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচিও পালন করেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা বিএনপি’র সাবেক সভাপতি এবং সাবেক ডেমরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন রতনের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
এদিন আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি ডেমরা- রামপুরা সড়কের স্টাফ কোয়ার্টার থেকে আমুলিয়া মডেল টাউনে গিয়ে শেষ হয়। আর মীরপাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এসব কর্মসূচি তো অংশগ্রহণ করেন ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি পালন করেছি। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল্লাহ আতিক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার সর্দার, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হানিফ মিয়া,যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, সদস্য মাসুম, থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো : ফাহিম প্রমুখ।
পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় জয়নাল আবেদীন রতন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রজনতা ও বিএনপির গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোষররা এখনো দেশবিরোধী নানা অপতৎপরতা চালাচ্ছে। তাই দেশকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে সারা দিয়ে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।
























