ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিএনপির আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা, লোডশেডিং এবং গ্রাহকদের হয়রানির বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতারা প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, মাসজুড়ে বিদ্যুৎ সরবরাহে সমস্যা সত্ত্বেও বিল এসেছে দ্বিগুণ। মিটারের প্রকৃত রিডিংয়ের চেয়ে বেশি ইউনিট দেখিয়ে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। ফোনে অভিযোগ জানাতে গেলে ফোনটি ব্যস্ত রাখা হয়।

প্রতিবাদ সভায় জেলা শ্রমিক দলের সেক্রেটারি শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবল আলম খোকন ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, দর্শনা-জীবননগর এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা ১৯ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ১১ মেগাওয়াট।

শফিকুল ইসলাম সাবু বলেন, "আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবো।" দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এ জি এম মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দর্শনায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিএনপির আন্দোলনের হুঁশিয়ারি

আপলোড সময় : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬