ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, মালয়েশিয়ায় চলছে চিকিৎসা

  • আপলোড সময় : ০৪:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। তিনি নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন। সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, সোমবার সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চিকিৎসা গ্রহণ করছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা গ্রহণ করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, মালয়েশিয়ায় চলছে চিকিৎসা

আপলোড সময় : ০৪:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬