রিয়াদে ১লা অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ‘এশিয়ান হাইপারমার্কেট’- এর নতুন শাখা
- আপলোড সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থানরত বাংলাদেশি সহ এশিয়ান জনগোষ্ঠীর দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এশিয়ান হাইপারমার্কেট’।
আগামী বৃহস্পতিবার (১লা অক্টোবর) বিকেল ৩টায় রিয়াদের অন্যতম প্রধান ও ব্যস্ত বাণিজ্যিক এলাকা বাথার ‘আল ফুতাহ স্ট্রিটে’ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাইপারমার্কেটটির নতুন এই আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন এই আউটলেটে গ্রাহকদের জন্য থাকছে মানসম্মত গ্রোসারি আইটেম, তাজা ফলমূল, শাকসবজি, প্রসাধনী ও দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর বিশাল সমাহার। বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়েই সম্পূর্ণ আধুনিক পরিবেশে সাজানো হয়েছে বিশাল এই কেনাকাটার প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী দিনে সম্মানিত সকল গ্রাহক, প্রবাসী ও তাদের পরিবার-পরিজনকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এশিয়ান হাইপারমার্কেট কতৃপক্ষ আশা প্রকাশ করছে, এলাকাটির কৌশলগত অবস্থান এবং বৈচিত্র্যময় পণ্যের সমাহার প্রবাসী কমিউনিটির মাঝে কেনাকাটার একটি অন্যতম বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে।






















