হামলার ঘটনায় সরকার দলীয়দের সম্পৃক্ততার অভিযোগ করেছেন গোলাম পরওয়ার
- আপলোড সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা লুটপাটের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ইঙ্গিত করছে। তিনি দাবি করেছেন, এসব হামলার ঘটনায় সরকার দলীয় লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্টসহ বোর্ড নেতাদের সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট শাহরিয়ার বলেন, ‘দখলদারি, চাঁদাবাজি, এসব ব্যবসার জন্য হুমকি। ব্যবসায়ীরা চাঁদাবাজি মুক্ত শান্তিপূর্ণ ব্যবসা করতে চাই।’
তিনি আরও জানান, নানা সংকটে যেসব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বা সংকটে জর্জরিত সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।










