ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসির ২৯ খাল দখলমুক্ত করার ঘোষণা প্রশাসকের

  • আপলোড সময় : ০৭:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। এসব খাল উদ্ধার না করা গেলে ঢাকা শহর জলাবদ্ধতা ও পরিবেশগত সংকটের সম্মুখীন হবে। নগরবাসীর স্বার্থে এবং টেকসই নগর উন্নয়নের জন্য ২৯টি খাল দখলমুক্ত করা হবে। এ কাজে জনগণের সহযোগিতা নেওয়া হবে এবং যেকোনো বাধা মোকাবিলা করে অভিযান পরিচালনা করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ দূষণ কমাতে নগরবাসীকে ছাদবাগান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাদবাগানে যেন কোথাও পানি জমে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শফিকুল ইসলাম খান পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিএনসিসির ২৯ খাল দখলমুক্ত করার ঘোষণা প্রশাসকের

আপলোড সময় : ০৭:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬