কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা, ব্রাজিল-বিরোধী প্রচারণা তুঙ্গে
- আপলোড সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। সমর্থকরা তাদের প্রিয় দলের পতাকা ছাদে ও বাড়িতে টাঙিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।
এবার কুষ্টিয়ায় জাপানের সমর্থকরা শোভাযাত্রার আয়োজন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল-বিরোধী নেটিজেনদের একটি অভিনব প্রচারণা শুরু হয়েছে, যেখানে তারা সেলেসাওদের বিপক্ষে জাপানকে সমর্থন দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরছেন।
আজ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। নেটিজেনদের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপানের পতাকার সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্যকে পুঁজি করে জাপানকে ‘সাদা বাংলাদেশ’ বা ‘সাদা-লাল’ বাংলাদেশ আখ্যা দিয়ে সমর্থন জানানো হচ্ছে।
মাঠে আজ নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে জয়ী দল পরবর্তী রাউন্ডে যাবে, আর পরাজিত দলের বিদায় নিশ্চিত হবে বিশ্বকাপ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল ও কাদা-ছোড়াছুড়ি ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।

























