ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় উদ্ধার দুই বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল ইউনিট: গ্রেফতার ২

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১২:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

রাজধানী ডেমরায় গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার হওয়া দুই বোমা নিষ্ক্রিয় করেছে বোমা- ডিসপোজাল ইউনিট। রোববার দিবাগত রাত সাড়ে ৮ কার দিকে নিঝুমবাগ তালেব আলী মসজিদ সংলগ্ন গিরিঙ্গির মোড়ে আল্লাহর দান মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে দোকানের পাশে একটি টেইলার্স থেকে ওই বোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার করা দুটি বোমা নিষ্ক্রিয় করেন। রোববার সন্ধ্যার পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিওর যৌথ অভিযানে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। ওইদিন (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে প্রথমে এ অভিযান শুরু করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নব্য জেএমবির সদস্য অভিযানে মো. জুয়েল ভুঞা ওরফে ওস্তাদ জুয়েল (২৬) ও আরিফ (২৫)। এ সময় ঘটনাস্থল এলাকায় মামুন নামে আরেকজনকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি এবং এটিওর (অ্যান্টি টেরোরিজম টিম) একটি বিশেষ দল নিঝুম বাগ এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হয়। এই ঘটনায় কালো স্কষটেপ মোড়ানো অনুমান ৬ ইঞ্চি লম্বা ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এসময় খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে উদ্ধার করা আলামতসহ গ্রেফতারদের ডেমরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ওসি মির্জা তাইফুর রহমান আরো বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় উদ্ধার দুই বোমা নিষ্ক্রিয় করলো বোম ডিসপোজাল ইউনিট: গ্রেফতার ২

আপলোড সময় : ১২:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬