ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামে ‘মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা’ নামে পরিচিত সড়কে স্থানীয়রা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে হাঁটুসমান কাদার সৃষ্টি হয়। এতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় এবাদুল ইসলাম বলেন, তিনি ছোটবেলা থেকেই রাস্তাটি অবহেলিত অবস্থায় দেখে আসছেন। বর্ষাকালে রাস্তাটি দিয়ে রোগী হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, ফলে জরুরি প্রয়োজনে নদীপথে ট্রলারে করে রোগী নিতে হয়। এতে সময়ের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।

কৈখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ জানান, তিনি ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির বিষয়টি জানতে পেরেছেন এবং রাস্তাটি দ্রুত কার্পেটিং করা হবে বলে আশ্বাস দেন।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিংয়ের জন্য অনুমোদন করা হয়েছিল, তবে একটি পক্ষ রাস্তা কেটে অন্য স্থানে নিয়ে যাওয়ায় কাজটি এগোয়নি। বর্তমানে ‘সীমান্ত সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিংয়ের জন্য অনুমোদিত হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটির সংস্কারকাজ শুরু করা হোক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

আপলোড সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬