শিরোনাম :
জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি
- আপলোড সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ (৫৬)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান থানাধীন গুলশান ১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলার এজাহারে অভিযুক্ত। এছাড়া, ১৮ জুন ২০২৬ তারিখে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























