শিরোনাম :
যাত্রাবাড়ীতে চোরাই ইজিবাইকসহ দুইজন গ্রেফতার
- আপলোড সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে দুটি চোরাই ইজিবাইকসহ দুইজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রাসেল (১৯) ও মোঃ রমজান আলী (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ জুন) রাত আনুমানিক ০৪:০৫ ঘটিকায় গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত দুইটি ইজিবাইক উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


























