ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ২১৯ বার পড়া হয়েছে

জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৭১ শতাংশ।

নিহতের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। এছাড়া, ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫.৪৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১২.২৫ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’-এ এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ, ১৬৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৮টি পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ২৪.১৯ শতাংশ, ট্রাক ও কাভার্ডভ্যান ২২.৫০ শতাংশ এবং যাত্রীবাহী বাস ১৭.৪৪ শতাংশ।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি

আপলোড সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬