ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বললেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

পেজেশকিয়ান তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের মধ্যে কোনো মতবিরোধ নেই—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাব। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব।’

এছাড়া, প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বললেন

আপলোড সময় : ০৪:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬