কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট
- আপলোড সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২২৯ বার পড়া হয়েছে
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। তিনি দাবি করেছেন, বর্তমানে কাতার ইসরাইলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’ হয়ে উঠেছে।
বেনেট ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। তিনি বলেন, কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’ হবে।
বেনেটের মতে, ইরান প্রকাশ্যে ইসরাইলকে ধ্বংসের হুমকি দেয়, কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালানো ‘নুখবা সন্ত্রাসীদে’র অর্থায়ন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, কাতার থেকে পরিচালিত আল জাজিরা ইসরাইলের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে এবং কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে।
বেনেটের দাবি, কাতারের প্রভাব ইসরাইলের নিরাপত্তার গুরুত্বপূর্ণ জায়গা, প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। তিনি বলেন, ‘কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে।’
























