ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনজিও কর্মকর্তার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট হ্যাক, ৩৮ হাজার ৯০০ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে মো. আল মামুন নামে এক এনজিও কর্মকর্তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাপ হ্যাক করে ৩৮ হাজার ৯০০ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর অ্যাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সার্ড) প্রোগ্রাম অর্গানাইজার। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

মো. আল মামুন জানান, গত বুধবার (২৯ জুলাই) বিকেলে তার মোবাইল ফোনে হঠাৎ আপলোড সিস্টেম অটোমেটিক চালু হয়ে যায়। তিনি বারবার ফোনের অপশনে কাজ করার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ২০ মিনিট পর ফোনের অটো অপশন কাজ সম্পন্ন করে। এরপর তিনি দেখতে পান তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপসে ১৯ হাজার ৫০০ টাকা লুট হয়েছে।

এরপর মোবাইল ফোনের বিকাশ অ্যাপসের মাধ্যমে আরও ১৯ হাজার ৪০০ টাকা লুট করা হয়। এই লুটের সময় বিভিন্ন সময়ে একাধিক ট্রানজেকশন করা হয়।

গৌরীপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফজলে নূর জানান, তিনি মনে করেন ভুক্তভোগী হয়তো ক্ষতিকারক কোনো অ্যাপসে প্রবেশ করায় এমনটি হয়ে থাকতে পারে। ব্যাংকের ওটিপি ছাড়া কোনো অবস্থাতেই টাকা ট্রান্সফার হওয়ার সুযোগ নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনজিও কর্মকর্তার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট হ্যাক, ৩৮ হাজার ৯০০ টাকা লুট

আপলোড সময় : ০৩:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬