ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংঘর্ষের ঘটনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনসিসির একটি দল বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন পুনরায় দুর্ব্যবহার করেন। এ সময় গার্মেন্টস মালিকপক্ষের লোকজনের হামলার অভিযোগ ওঠে।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংঘর্ষের ঘটনা

আপলোড সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬