ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলেনস্কির আহ্বান: ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনরায় জোরদারের আহ্বান জানান।

জেলেনস্কি উল্লেখ করেন, গত রাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে, তবে প্যাট্রিয়ট সিস্টেমের জন্য আর কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই। এই তথ্যটি আনাদোলু এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসআটমের প্রধান আলেক্সেই লিখাচেভ দাবি করেছেন, ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে ফেসকো পরিচালিত ইয়ানিনা নামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। তার দাবি, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পণ্য বহনকারী জাহাজটি নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে হামলার শিকার হয়।

লিখাচেভ আরও জানান, জাহাজে থাকা ১৭ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জেলেনস্কির আহ্বান: ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে

আপলোড সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬