ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে গুরুতর আহত হলেন রাশমিকা মান্দানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ রয়েছে। শুটিংয়ের সময় তিনি আঘাত পান, যার ফলে তার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের হয়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। রাশমিকা সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময়ই তিনি আহত হন।

এখনো রাশমিকা দুর্ঘটনা বা তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ সিনেমাটি নির্মাণ করছেন রাহুল সংকৃত্যন, যেখানে তার সঙ্গী হচ্ছেন বিজয় দেবারাকোন্ডা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শুটিংয়ে গুরুতর আহত হলেন রাশমিকা মান্দানা

আপলোড সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬