মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান
- আপলোড সময় : ০৯:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে, ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। তবে লিওনেল মেসি পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ফুটবলার যেকোনো সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন।
বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ২০৩০ বিশ্বকাপে মেসিকে দেখতে চান এবং বলেন, ‘আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না।’
এচেভেরি বলেন, ‘এটি ছিল তার খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।’
মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এচেভেরি একটি অভিনব প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়।’
তিনি আরও বলেন, ‘মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলের কথা ভাবলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমি বিশ্বাস করি, সে নিজেও অবসর নিতে চায় না।’

























