ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় জমি ও বিএনপি কার্যালয় দখলের অভিযোগ আব্দুল বারেক মোল্লার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারেক মোল্লার বিরুদ্ধে বৈধভাবে ক্রয়কৃত জমি, মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। বিএনপির নেতারা এই অভিযোগ করেছেন এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কুয়াকাটা পৌর বিএনপির নেতারা বলেন, তারা লতাচাপলী মৌজার এসএ ১২২৭ নম্বর খতিয়ানের আওতাধীন জমি বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেছেন। তারা অভিযোগ করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের দলীয় কার্যালয় দখল করে সেখানে আওয়ামী লীগের কার্যালয় পরিচালনা করা হয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী বলেন, তাদের জমিতে মাটি ভরাট ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এছাড়া, জমি রক্ষার চেষ্টা করলে তারা হামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হন।

অন্যদিকে, আব্দুল বারেক মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির মালিক তার ভাতিজা বেলাল। তিনি দাবি করেন, বেলাল বৈধভাবে জমিটি ক্রয় করেছেন এবং সেখানে দোকানপাট নির্মাণ করে ভোগদখল করছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুয়াকাটায় জমি ও বিএনপি কার্যালয় দখলের অভিযোগ আব্দুল বারেক মোল্লার বিরুদ্ধে

আপলোড সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬