ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য সরকারের নতুন নির্দেশনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০টি নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় বিষয় উল্লেখ করা হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কর্মরত দেশের আইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ মেনে চলা এবং অপরিচিত লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য শেয়ার করার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সন্ত্রাসবাদ বা উগ্রবাদ সংশ্লিষ্ট পোস্ট শেয়ার না করা, রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ না করা এবং সন্দেহজনক অনুদানে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

এছাড়া, নিরাপত্তা সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশ না করা এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন বিতর্কে অংশ না নেওয়ারও নির্দেশনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবাসীদের জন্য সরকারের নতুন নির্দেশনা প্রকাশ

আপলোড সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬