ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় নতুন শ্রমিক পাঠানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

৩০ জুলাই, বৃহস্পতিবার, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার জন্য উভয় দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি জানান, সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর খরচ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে তিনি জানান, আগের মতো সব সেক্টরে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দিলেও মাহদী আমিন বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে পর্যায়ক্রমে তথ্য দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় নতুন শ্রমিক পাঠানোর ঘোষণা

আপলোড সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬