ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে কলিমউল্লাহর পক্ষে আইনজীবী আব্দুল রশীদ গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ গত ২৮ জুলাই কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় কলিমউল্লাহর জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

২০২৫ সালের ৭ আগস্ট কলিমউল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মুস্তাঈন বিল্লাহ সাব্বিরের ওপর হামলা চালানো হয়। গত ১৯ জুলাই বিকেলে রবীন্দ্র সরণি এলাকায় আসামিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালায়, যার ফলে মুস্তাঈন বিল্লাহ সাব্বির গুরুতর আহত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হত্যাচেষ্টা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে আদালত

আপলোড সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬