ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আয় কমেছে, বিএনপির উদ্বৃত্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা আয় করেছে। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে আয় থেকে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে জামায়াতে ইসলামীর আয় কমেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে আয়-ব্যয়ের হিসাবের পর দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা, যেখানে ব্যয় ছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। এ হিসাবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা।

এদিকে, বিএনপি নির্বাচন কমিশনে তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে তাদের আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা, এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতের আয় কমেছে, বিএনপির উদ্বৃত্ত বেড়েছে

আপলোড সময় : ০২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬