ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ ঘটে। এই ঘটনা ঘটে রেফারির শেষ বাঁশি বাজানোর পর, যখন স্প্যানিশ ফুটবলাররা শিরোপা জয় উদযাপন করছিলেন।

ফাইনালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, 'স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে। তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।'

ফাইনালের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে গার্সিয়াকে ঘুষি মারেন।

স্পেনের খেলোয়াড়েরা সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি, তবে উত্তেজনা কমেনি। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পারেদেস গাভির মুখে আঘাত করেন, যা পরিস্থিতিকে আরও অবনতি করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা

আপলোড সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬