শিরোনাম :
জামায়াত এমপির ভাইরাল ভিডিও আসল: রিউমর স্ক্যানারের তথ্য
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ভেরিফয়িড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করে।
রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি এআই দ্বারা তৈরি নয়, বরং এটি আসল। ভিডিওটির দীর্ঘতায় কোনো অসামঞ্জস্য বা অডিওতে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে এটি ফেক ও এআই ভিডিও হিসেবে দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটির নিশ্চিতকরণের পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটিকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে।
























