ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে আজ দুপুরে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে প্রায় ৫২ মিনিটের জন্য স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, বরং একটি কৌটা বলে নিশ্চিত হওয়া গেছে। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করার পর বেলা ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তদন্ত করছে।

এছাড়া, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা থাকার সন্দেহ দেখা দিলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, সেখানে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পুনরায় শুরু

আপলোড সময় : ০৩:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬