ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তি বাছাইয়ে সুযোগ না পেয়ে ওয়েবসাইট হ্যাক করলেন আইআইটি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-কানপুরে (আইআইটি-কানপুর) ভর্তি বাছাইয়ে সুযোগ না পাওয়ার পর একটি শিক্ষার্থী ওয়েবসাইট হ্যাক করেছেন। অভিযোগ রয়েছে, তিনি আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অনুপ্রবেশ করেন।

শিক্ষার্থীটি আইআইটি কানপুরের নতুন ব্যাচেলর অব সাইবার সিকিউরিটি (বি-সাইবার) কোর্সে আবেদন করেছিলেন। তবে প্রাথমিক বাছাইয়ে স্থান না পাওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন। ওয়েবসাইটে তিনি লিখেছিলেন, "আমার শুধু একটি ন্যায্য সুযোগ চাই।"

আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষার্থীকে ভর্তি করা সম্ভব নয়, কারণ ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তার কারিগরি দক্ষতা যাচাইয়ের জন্য ক্যাম্পাসে ডেকে আনার কথা ভাবা হচ্ছে।

তিনি যোগ্যতা প্রমাণ করতে পারলে আগামী ভর্তি চক্রে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে তাকে সাইবার নিরাপত্তা উদ্ভাবনকেন্দ্র সি৩আইহাবে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার কথাও রয়েছে।

আইআইটি কানপুরের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীর প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করা হলেও অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থায় অনুপ্রবেশ গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট দক্ষতা নৈতিক ও আইনসম্মত উপায়ে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভর্তি বাছাইয়ে সুযোগ না পেয়ে ওয়েবসাইট হ্যাক করলেন আইআইটি শিক্ষার্থী

আপলোড সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬