ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৫ আগস্ট) বরিশাল নগরীর আমতলার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন তিনি।

এ সময় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল গণভোটের বিষয়টি বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি গণতন্ত্রপন্থী সব শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা।

বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা উত্তরাধিকার হিসেবে একটি দুর্বল অর্থনীতি এবং বিভিন্ন সংকট পেয়েছে। তবে জনগণের দেওয়া দায়িত্ব পালনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

আপলোড সময় : ০৫:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬